ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয় থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধারসহ ৪ দুর্বৃত্তকে আটক করেছেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান। আটকৃতরা হলেন, শুভ (২৮), সবুজ (২৭), রায়হান (২৮) ও হিমেল (২০)।

মঙ্গলবার (৯ মার্চ) রাত পৌনে ৯টার দিকে শহরের চারখাম্বার মোড়ে ফুড গোডাউনের পাশে ওই কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে এই অস্ত্র উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়েছে।

চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর রকিবুজ্জামান বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল শহরের বহুল আলোচিত কথিত বাহিনী প্রধান ম্যানসেলের সেকেন্ড ইন কমান্ড শুভ তার লোকজন নিয়ে অস্ত্র হাতবদল করবে। অস্ত্র উদ্ধার ও ওই চক্রকে আটক করতে পুলিশ অভিযানে নামে। এসময় আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয়ের ভেতরে অস্ত্র হাতবদল হচ্ছিল। একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগজিনসহ কাউন্সিলর প্রার্থীর ছেলে শুভ ও একই এলাকার ইমনের ছেলে সবুজ, ফরিদের ছেলে রায়হান ও বেজপাড়া এলাকার রহিমের ছেলে হিমেলকে আটক করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ওই চক্র চিহ্নিত চাঁদাবাজ। তাদের কাছে অস্ত্র, ইয়াবা ও পর্নোগ্রাফির প্রমাণ মিলেছে। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে চারটি মামলা হবে।
তবে এই বিষয়ে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102