ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে গাছে বাধা অবস্থায় একব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোরের অভয়নগরে গাছের সাথে হাত-পা বাধা অবস্থায় এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে এলাকার লোকজন কবিরাজ বাগানে বিবস্ত্র অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহটি একটি দেবদারু গাছের সাথে বাধা ছিল।

মরদেহের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেয়া এবং ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাধা ছিল। অভয়নগর থানার এসআই শাহ আলম বলেন, ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102