ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

যশোরে আফজাল হোসেন (৩৫) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ মে) রাত ৮টার দিকে শহরের নাজির শঙ্করপুর সিটি মডেল একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা সলেমান শেখ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে একই এলাকার সুমন ওরফে টেরা সুমনের নেতৃত্বে কয়েক যুবক শঙ্করপুর চাতালের মোড় এলাকা থেকে ধাওয়া দিয়ে মডেল একাডেমির সামনে এনে আফজালকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, আফজালকে ৮টার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এরআগে, আফজাল একবার টেরা সুমনকে কুপিয়ে জখম করেছিলেন। তাদের দুই জনের নামেই থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে পুলিশি তৎপরতা চলছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102