ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় ইমাজ রহমান জিসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার তালতলা এলাকায় আকিজ জুটমিল সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। জিসান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার বুলবুল আহমেদ জানান, সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেল আকিজ জুটমিল সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিল। এসময় যশোরগামী ‘রকেট এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে মোটরসাইকলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। অসাবধানতার কারণে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরিবিভাগের চিকিৎসক ইসফাত শারমিন দিপ্তী বলেন, দুর্ঘটনায় আহত জিসান নামে রোগীকে হাসপাতালে আনা হয়। এর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102