ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে তুচ্ছ ঘটনায় নারী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

যশোরে তুচ্ছ ঘটনায় বেনু বেগম (৫০) নামে এক নারীকে মারপিট করে হত্যা করা হয়েছে।

নিহতের ভাইপো সেলিম ও তার স্ত্রী আবেদা খাতুন এ ঘটনার জন্য দায়ি বলে অভিযোগ উঠেছে। সোমবার (১১ জানুয়ারি) গভীর রাতে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত বেনু বেগম বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।

বেনু বেগমের ভাই আতিকুর রহমান আতিক জানান, তার বোনের পরিবারে সবসময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ লেগে থাকতো। রবিবার বিকেলে পারিবারিক কবরস্থানে টিসু পেপার ফেলা নিয়ে বেনু বেগমের সাথে সেলিমের স্ত্রী আবেদা খাতুনের কথাকাটাকাটি হয়। আবেদা এক পর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারপিট ও ইট দিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মস্তিস্কে রক্তক্ষণ ও ঘাড়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই প্রণব কুমার বিশ্বাস বলেন, এখন পর্যন্ত এ ধরণের কোন তথ্য তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102