ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

যশোরে পৌর নির্বাচনের প্রচারণার সময় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পেশায় ফেরিওয়ালা পারভেজ লিফলেট বিতরণ করছিলেন ছোটবেলার খেলার সাথী যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের পক্ষে। প্রচারণা শেষে একটি চায়ের দোকানে গিয়ে বসে পারভেজ। এ সময় হঠাৎই তিন চারজন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায় পারভেজকে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরে জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই চায়ের দোকানদার পলাতক আছেন বলে জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102