যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া বিলের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পচে গলে গেছে। পরনে লালরঙের পোশাক রয়েছে। একটি পায়ের অনেকখানি হাড় বেরিয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, এটি কোনও নারীর মরদেহ এবং কমপক্ষে একমাস আগের বলে জানান তিনি।