ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে ভোট কেন্দ্রের কাছে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনের ৯ নম্বর বি-জয়রামপুর কেন্দ্রের অদূরে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ত্রাস সৃষ্টি করতে মুহুর্মুহু বোমাবাজির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খইতলা এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবর রহমান তার এজেন্টদের নিয়ে বি-জয়রামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলতলা এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা হামলা চালায়। এ সময় তাকে ও এজেন্টদের মারপিট করা হয়। পরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার লক্ষ্যে মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় আধা ঘণ্টা ধরে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা আতংকিত হয়ে পড়েন এবং ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন।

কাউন্সিলর প্রার্থী হাবিবর রহমান বলেন, আমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমার প্রতিপক্ষ আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা হামলা চালায়। আমার মাথায় ও বুকে আঘাত লেগেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারপরও আমি কেন্দ্রে যেতে পারিনি।

অভিযোগের বিষয়ে জানার জন্য আইয়ুব পাটোয়ারীর মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102