ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে মোটরসাইকেল চালক জসিম হত্যায় চারজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোরের অভয়নগরের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জসিম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে এ রায় দেন স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হক।

দণ্ডিতরা হলেন-ি অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের হারুন সরদারের ছেলে মারুফ হোসেন, মৃত মতলেব সরদারের ছেলে আয়ুব আলী, আলম ও হামিদ সরদারের ছেলে রবি।

দণ্ডিতদের মধ্যে আলম ও রবি পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী সাজ্জাদ মোস্তফা রাজা জানান, ২০০৭ সালের ১৩ জানুয়ারি আসামি মারুফ হোসেন কেশবপুর উপজেলার বাসিন্দা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জসিমের মোটরসাইকেল ভাড়া নেন। এরপর তাকে নিয়ে নিজ বাড়ি অভয়নগর উপজেলার সমসপুর গ্রামে আসেন। বিকেল ৫টার দিকে খাওয়া দাওয়া শেষে মারুফ হোসেনসহ অন্য আসামিরা জসিমকে সাথে নিয়ে ঘুরতে বের হন। এরপর থেকে জসিম নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অন্য মোটরসাইকেল চালকদের কাছ থেকে তথ্য নিয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত করে এ ঘটনায় মারুফ হোসেন ও আয়ুব আলীকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে মারুফ হোসেনের বাড়ির সেফটি ট্যাংকি থেকে জসিমের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ জসিম হত্যায় চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আইনজীবী সাজ্জাদ মোস্তফা রাজা আরও জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডিতদের মধ্যে আলম ও রবি পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণা শেষে দণ্ডিত মারুফ হোসেন ও আয়ুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102