ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে শিমুলকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

যশোরের বাঘারপাড়ার কলেজ ছাত্র শিমুল হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার দোগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো-বাঘারপাড়া উপজেলার দোগাছি গ্রামের সৌমিত্র গোলদার, তার ভাই অমিত গোলদার, লক্ষ্মীকান্ত গোলদার, কৃষ্ণপদ বিশ্বাস ও কৃষ্ণ বিশ্বাস।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান যাশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি বাঘারপাড়া উপজেলার রঘুরামপুর বেজিগাড়া মাঠের খাল থেকে শিমুল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তার পিতা মুকুল বিশ্বাস হত্যার অভিযোগ এনে দুজনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করতে ডিবি পুলিশকে নির্দেশনা দেয়া হয়। শিমুল বিশ্বাসের মোবাইলের কললিস্ট চেক করে তার প্রতিবেশী এজাহারনামীয় আসামি সৌমিত্র গোলদার ও অমিত গোলদারকে আটক করা হয়। তারা হত্যার দায় স্বীকার করে। একইসাথে হত্যায় জড়িত আরো তিনজনের বিষয়ে তথ্য দেয়। এরপর পুলিশ লক্ষ্মীকান্ত গোলদার, কৃষ্ণপদ বিশ্বাস ও কৃষ্ণ বিশ্বাসকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, শিমুলকে নিয়ে তারা রঘুরামপুর মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে পূর্বের বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সৌমিত্র গোলদার একপর্যায়ে শিমুলকে শ্বাসরোধে হত্যা করে। এসময় অন্যরা তাকে সহায়তা করে। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে রঘুরামপুর বেজিগাড়া মাঠের খালের মধ্যে ফেলে আসে।

পুলিশ সুপার আরো জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102