ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে শ্রমিক লীগ নেতা পান্নু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪১ বার পঠিত

যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রেলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এসময় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনীর পৃষ্টপোষকতাসহ নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে। তিনি যশোর শহরলাগোয়া চাঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগের শাসনামলে ত্রাসের রাজত্ব কায়েক করেছিলেন বলেও পুলিশের দাবি।

এছাড়া, সেলিম রেজা পান্নু শহরের চাঁচড়া রায়পাড়া এলাকাতেও একাধিপত্য কায়েক করতে সন্ত্রাসীদের মদদ দিতেন বলে অভিযোগ। তার চাঁদাবাজি, দখলদারিত্ব ও অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েন ওইসব এলাকার সাধারণ মানুষ।

পুলিশ জানিয়েছে, সেলিম রেজা পান্নু এবং মাহমুদুল হাসান সুমন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের একদিন আগে যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর এবং অগ্নিকান্ডের সাথে সরাসরি জড়িত। তারা ওই মামলার আসামিও। তাদেরকে আপাতত এই মামলাতেই আদালতে চালান দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102