ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৮ বার পঠিত

যশোর সদর উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। কিশোরীকে রবিবার দিবাগত গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কিশোরী ও তার মা জানান, গতকাল বিকেল ৫টার দিকে কিশোরী মাঠ থেকে তাদের হাঁস নিয়ে বাড়ি ফিরছিল।

ওই সময় অভিযুক্ত তার মুখ চেপে ধরে পাশের পাটখেতে নিয়ে যায়। কোমল পানীয়র বোতলে থাকা কিছু একটা জোর করে খাইয়ে দেয়। তখন তার মাথা ঝিমঝিম করছিল। এরপর কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়।
ওই কিশোরীর মা বলেন, ‘এ ঘটনা যাতে প্রকাশ না হয় সে জন্য স্থানীয় কয়েকজন মেয়টিকে হাসপাতালে নিতে বাধা দেয়। কিন্তু তাদের কথা না শুনে রাত ১টার দিকে যশোর মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। ’

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, ‘মেয়েটিকে সেক্সুয়াল অ্যাসাল্ট হিসেবে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। ’ যশোর জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) আব্দুস সামাদ বলেন, ‘আলামত (নমুনা) সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। ’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102