ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত মাহিম নামের এক যুবক এলাকা থেকে পালিয়ে গেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী কিশোরী জানায়, রবিবার বিকেলে পোষা হাঁস নিয়ে পুলের কাছে যাচ্ছিল সে। এ সময় একই গ্রামের মাহিম (২৭) নামের এক যুবক তার মুখ চেপে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে কোমল পানীয়ের বোতলে থাকা কিছু একটা জোর করে খাওয়ায়। একপর্যায়ে তার মাথা ঝিমঝিম করতে শুরু করে। মাহিম তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে জ্ঞান ফিরলে বাড়ি ফিরে সে মাকে ঘটনা খুলে বলে।

কিশোরীর মা জানান, রবিবার রাত একটার দিকে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গতকাল দুপুর পর্যন্ত তারা এ ব্যাপারে থানায় অভিযোগ দেননি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, মেয়েটিকে সেক্সুয়াল অ্যাসাল্ট হিসেবে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তারপরও খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102