ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫১ বার পঠিত

যশোরে স্ত্রী হত্যার দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যাক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) এ আদেশ দেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী।

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম বাঘারপড়া উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি মনিরুল ইসলামের সঙ্গে ১৯ বছর আগে বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের আব্দুর রশিদের মেয়ে তারা বেগমের বিয়ে হয়। মনিরুল তার স্ত্রীকে বিভিন্ন কারণে মারধর করতেন। হত্যাকাণ্ডের ২৫ দিন আগে বাদী সবুরা খাতুন জানতে পারেন তার মেয়ে কোথাও যেন চলে গেছেন। এ খবরের পর তারা মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেন। ৮ অক্টোবর দুপুরে সবুরা খাতুন ভাতুড়িয়া গ্রামে মেয়ের বাড়িতে যান। সেখানে নাতি আবু হুরাইরার কাছে জানতে পারেন জামাই মনিরুল মেয়ে তারা বেগমকে মুখে গামছা দিয়ে ও বালিশ চাপা দিয়ে বালিশের ওপর দাঁড়িয়ে ছিলেন। পরে মরে গেলে ঘাড়ে করে তারা বেগমকে ঘরের পিছনে বাগানে নিয়ে যায়। মনিরুলকে জিজ্ঞাসা করলে তিনিও বিষয়টি স্বীকার করেন। পরে নিহত তারার মা সবুরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102