যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৫৭৩টি নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৩.৫৬ শতাংশ। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৯১ জনের।
এছাড়া ঝিকরগাছায় ১২ জন, অভয়নগরে ১৫ জন, মনিরামপুরে ৩ জন, বাঘারপাড়ায় ২ জন, শার্শায় ৭ জন এবং চৌগাছা উপজেলায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫৬৪ জন, সুস্থ হয়েছে ১৬ হাজার ১৮২ জন। করোনা পজেটিভ রোগী মারা গেছে ৩৭৯ জন।
যশোর জেনারেল হাসপাতালে বর্তমানে ৯৩ জন ভর্তি আছেন।