ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোর কেন্দ্রীয় কারাগারের কোয়ার্টারে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারারক্ষীদের কোয়ার্টারের ৬টি ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন যশোরে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঘর থেকে নারী ও শিশুরা দৌড়ে বেরিয়ে যায়। তবে আগুনে তাদের সহায় সম্বল সব পুড়ে গেছে। তারা নিঃস্ব হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, খবর পেয়ে তারা ৪টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি।

এদিকে, জেলার তুহিন কান্তি খান জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। ৬টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। ক্ষতিগ্রস্তদের রাতযাপন ও খাবারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি নির্ধারণ ও আগুনের সূত্রপাত উদঘাটনে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102