ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত -বাবলুর নেতৃত্বাধীন বিশাল মিছিল নিয়ে যোগদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫২ বার পঠিত

শার্শার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা হাজী মোঃ বাবলুর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আজ ৩০শে মার্চ বুধবার বিকালে যশোর টাউন হল ময়দানে এক বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাবু নির্মল রঞ্জন গুহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, এ কে এম আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাবু নির্মল চ্যাটার্জী, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কৃষিবিদ আব্দুস সালাম, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। খায়রুল হাসান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আব্দুল্লাহ আল সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ আরো অনেকে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এই আলোচনা সভাকে সফল করতে হাজী মোঃ বাবলুর নেতৃতে শার্শা উপজেলা থেকে দুপুরের খাবার শেষ করে ৪০ টির বেশি বাস, মাইক্রো, প্রাইভেটে করে প্রায় ২ হাজার নেতা কর্মীর সমন্বয়ে এক বিশাল বহর নিয়ে উক্ত আলোচনা সভায় তিনি উপস্থিত হন।

এবিষয়ে সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক হাজী মোঃ বাবলু বলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে সফল করতে কেন্দ্রীয় যুবলীগ নেতা শার্শার কৃর্তী সন্তান নাজমুল হাসানের পরামর্শে শার্শা উপজেলার আওয়ামী প্রেমী সকলকে একত্রিত করে আলোচনায় সভায় যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি আরো বলেন, আমার ডাকে সারা দিয়ে শার্শা উপজেলা থেকে এই বিশাল বহরে যেসকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সকলকে জানায় আমার অন্তর থেকে কৃতজ্ঞতা ও ভালবাসা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102