ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রীবেশে বাসে ৭ ডাকাত! দুজনকে গুলি করে লুটে নিলেন সব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

যাত্রীবেশে সৌদিয়া পরিবহনের একটি বাসে উঠে চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাকাতদল। পরে এক ডাকাত চালকের আসনে বসেন। নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসটিতে দুর্ধর্ষ ডাকাতি করে সশস্ত্র ডাকাত দলটি। এ সময় ডাকাতের গুলিতে দুজন বিদ্ধ এবং মারধরে আরো অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

গুলিবিদ্ধ দুজনকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে পেটে গুলিবিদ্ধ হওয়ায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

যাত্রীরা জানান, সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাসের যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, অন্তত ২০টি মোবাইল ও চার নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার লুট করে। আজ শুক্রবার ভোররাতে মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী পাহাড়ি ঢালা থেকে শুরু করে চকরিয়ার সীমান্তবর্তী ইউনিয়ন খুটাখালীর ফুলছড়ি নতুন অফিস পর্যন্ত এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়। বাসটিতে সাতজন ডাকাত ছাড়া ৩৭ জন যাত্রী ছিলেন।

ডাকাতের গুলিতে আহতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি গ্রামের এজাহার আহমদের পুত্র আবদুল্লাহ আল মামুন (২৭) এবং রাকিব উদ্দিন (৩০) নামের আরেক যাত্রী।

এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা রুজু করেছেন চট্টগ্রামের আন্দরকিল্লাহ এলাকার মনু খানের পুত্র ভুক্তভোগী বিল্লাল হোসেন জনি (২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরেখোদা সিদ্দিকী কালের কণ্ঠকে জানান, কী পরিমাণ টাকা, মোবাইল, অলঙ্কার খোয়া গেছে তা বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য বাস সংশ্লিষ্ট তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্দ করা হয়েছে ডাকাতির শিকার যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাসটিও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102