ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রীর উদ্ভট আচরণে ফরাসি বিমানের জরুরি অবতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

বিমান উড্ডয়নের পর ভারতীয় এক যাত্রীর উদ্ভট আচরণের কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্সের একটি বিমান।

শুক্রবার স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে বুলগেরিয়ার সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যারিস থেকে দিল্লিগামী একটি বিমানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) কর্মকর্তা ইভাইলো আঞ্জেলভ জানান, বিমানটি উড্ডয়নের পরপরই বেশ উদ্ভট আচরণ করা শুরু করেন সেখানে থাকা এক ভারতীয় এক যাত্রী। কখনো সহযাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া করা, কখনোবা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের দিকে তেড়ে যাওয়া, এমনকি ককপিটের দরজা খোলার চেষ্টা করা ইত্যাদি কাজ করতে থাকেন তিনি।

সেই যাত্রীর এমন আক্রমনাত্মক আচরণে বাধ্য হয়ে ফ্লাইট কমান্ডার বিমানটিকে নিকটবর্তী সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। এরপর তাকে আটক করে বিমান থেকে নামানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ওই যাত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তবে বিমানের অন্য যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলার দায়ে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102