ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রী সংকটে ঢাকা-বরিশাল নৌরুটে বন্ধ গ্রিন লাইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশাল রুটের জনপ্রিয় নৌ দিবা সার্ভিস এমভি গ্রিন লাইন-৩। বেশ কয়েকটি সংকটের শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিন লাইন পরিবহন ও ওয়াটার ওয়েজের জিএম মো. আব্দুস ছাত্তার।

তিনি জানান, ঈদের পরে ১০০ যাত্রীও হচ্ছিল না। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পরে যাত্রী কমে গেছে। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন ভাড়া কমাতে। তবে ক্যাটামেরান সার্ভিস পরিচালনায় ট্রিপ প্রতি খরচ বেশি। তাছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি ভাড়া কমালেও যাত্রী তেমন বাড়বে না। এদিকে বিশ্বব্যাপী ডিজেলের দাম বেড়েছে। ফলে ট্রিপ খরচ তোলা নিয়েই শঙ্কা রয়েছে। ভাড়া কমিয়ে লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব নয়। ক্যাটাম্যারান সার্ভিস অব্যাহত রাখা অসম্ভব।

আব্দুস ছত্তার বলেন, এমভি গ্রিন লাইন-৩ এ কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেটি মেরামত করতে ডকে নিতে হবে। এতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। তবে এখনই আমরা বলতে পারছি না ঢাকা-হিজলা-বরিশাল রুটে আবারো সার্ভিসটি চালু করা হবে কিনা।

এদিকে বরিশালে দায়িত্বরতদের ধারণা, যাত্রী সংকটের কারণে স্থায়ীভাবেই বন্ধ করা হতে পারে এই রুটের সার্ভিস।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ক্যাটামেরান সার্ভিসের দুটি ওয়াটারওয়েজ জাহাজ নিয়ে ঢাকা-হিজলা-বরিশাল রুটে দিবা সার্ভিস শুরু করে গ্রিন লাইন পরিবহন। সার্ভিসটি চালুর পর তুমুল জনপ্রিয়তা পায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের একমাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে সার্ভিস বন্ধের ঘোষণা দিল গ্রিন লাইন কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102