ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

লক্ষ্মীপুরে যাত্রী সেজে মো. মোহন সুজন (১৬) নামে এক চালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে খালপাড় থেকে ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

মোহন সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে। অভাব-অনটনের সংসারে বাবাকে সহযোগিতা করার জন্য ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাত সে।

ঘটনাস্থলে মোহনের মা খুকি বেগম কান্নায় ভেঙে পড়েন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, তার ছেলে রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে যেত। রোববার সে আর বাড়ি ফেরেনি। তার লাশ পাওয়ার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। রিকশাটি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালপাড়ে মোহনের লাশ পড়ে ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিকশাসহ মোহনের কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় হত্যাকারীরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে— যাত্রী সেজে পরিকল্পিতভাবে মোহনকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102