ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয়: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৪৩ বার পঠিত

যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি বলছে-‘যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুই আনতে পারেনি, খালি হাতে ফিরবে।’ মনটা যাদের ছোট, তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে আছেন। নালিশ করতে নয়, দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতেই তার এই বিদেশ সফর। যারা ছোট মন নিয়ে রাজনীতি করেন, তারাই বলছেন শেখ হাসিনার বিদেশ সফরে কোনো অর্জন হয়নি।

রাজনীতিতে বিভক্ত হয়ে দেওয়াল তৈরি নয়, সম্প্রীতির সেতু তৈরির আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নষ্ট ও অসুস্থ রাজনীতিকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনীতিতে দেওয়াল তৈরি করলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দেওয়াল তৈরি না করে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। কারণ, আমরা সাম্প্রদায়িক হানাহানি, সংঘাত চাই না, সন্ত্রাস চাই না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতি করে খাটো হয়েছেন। কিন্তু দেশটাকে খাটো করবেন না। দেশের অর্জন আমাদের সবার অর্জন। এটা আওয়ামী লীগের অর্জন নয়, বাংলাদেশের সব মানুষের অর্জন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের সময় শুধু বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা দিয়েছে। এটা কি অর্জন নয়? আমাদের অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চলে গিয়েছিল। সেই বিশ্বব্যাংক আজ তাদের ভুল স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে তারাও প্রায় ২৫ হাজার কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা দিয়েছে। এটাও কি অর্জন নয়?

ওবায়দুল কাদের বলেন, বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, থাইল্যান্ড ও চীনা দূতাবাসের প্রতিনিধিসহ বৌদ্ধ ধর্মের নেতারা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102