ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যারা খেলা বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন: অপু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না।

তাই আমি ব্রাজিলের সাপোর্টার’- এভাবেই আসছে বিশ্বকাপে দল সমর্থন প্রসঙ্গে বলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে চলতি মাসের ১ তারিখ থেকে ‘লাল শাড়ি; সিনেমার শুটিং করছেন। সিনোমর প্রযোজক তিনিই। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার শুটিং সেটেই তার সঙ্গে আলাপ করা হয়।

অপু বিশ্বাস আরো বলেন, আমাকে নিয়ে একটা ট্রল হয়। আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। সেখানে তিশা আপু ছিলেন, আসিফ ভাই ছিলেন। তারা সবাই ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্রল করেন। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।

উল্লেখ্য, বর্তমানে অপু বিশ্বাস সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং করছেন। অপুর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102