ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যারা ছয় দফা মানতে চায় না, তারা স্বাধীনতাকে হেয় করছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, ছয় দফা দিবস মানতে চায় না, তারা দেশের স্বাধীনতাকেই হেয় করছে।

সোমবার (০৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনে অংশগ্রহণ করে না।

এ সময় তিনি বলেন, ছয় দফার মধ্যদিয়েই মূলত বাঙালির মুক্তির আন্দোলন শুরু হয়েছিল।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও একটি মহল স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার এই বিপক্ষ শক্তিও দেশে রাজনীতি করছে। দুঃখজনক হচ্ছে, বিএনপি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সঙ্গে নিয়েই রাজনীতি করছে।

এরপর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল স্লোগানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102