ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে এক বাংলাদেশির ছুরিকাঘাতে আরেক বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

যুক্তরাজ্যে স্বদেশী সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়ে‌ছেন এক বাংলা‌দেশি। স্কটল্যান্ডে নিহত রেস্টুরেন্ট কর্মীর নাম সে‌লিম উদ্দিন (৪৩)। তার বাড়ি সি‌লে‌টের বিয়ানীবাজা‌রে। শ‌নিবার (১৮ সেপ্টেম্বর) ভো‌রে স্কটল্যান্ডের এক‌টি হাসপাতা‌লে মারা যান তি‌নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ‌য়েজ মিয়া‌কে ঘটনাস্থল‌ থে‌কে আটক ক‌রে‌ছে পুলিশ।

সে‌লি‌মের আত্মীয় ওবায়দুর রহমান শ‌নিবার বলেন, স্কটল্যান্ডের একটি রেষ্টুরেন্টে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বি‌কালে কাজ করার সময় কথাকাটি হয় তাদের। একপর্যায়ে সহকর্মী ফ‌য়ে‌জের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সেলিম।

পুলিশ জানায়, বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে ছুরিকাঘাতের খবর পেয়ে আহত অবস্থায় সেলিমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারী ফয়েজ মিয়াকে পুলিশ ছুরিসহ আটক করে পুলিশ।

নিহত সেলিমের বাড়ি বিয়ানীবাজারের ফতেহপুর গ্রামে। মরহুম সাদই মিয়ার ছেলে সেলিম দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে বসবাসের পর কিছুদিন আগে স্থায়ী বসবাসের অনুমতি পান। তিনি স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রীটের বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে কাজ করতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102