ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে করোনার টিকা বানাবে সিরাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

জল্পনা ছিলই। সেই জল্পনা সত্যি হলো। ব্রিটেনে টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা। এমনকি ব্রিটেনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ৩৩ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগও করবেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন।

লন্ডনে বরিসের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে সোমবারই এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ৩৩.৪ কোটি মার্কিন ডলার (ব্রিটেনের মুদ্রায় যা ২৪ কোটি গ্রেট ব্রিটিশ পাউন্ড) মূল্যের এই প্রকল্পে ব্রিটেনে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা ও টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। এর আগে ডাউনিং স্ট্রিট জানাল, ভারতীয় উদ্যোক্তা আদারের ব্রিটেনে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ আসলে ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিরই অঙ্গ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ভারতের বাজারে নজর ছিল লন্ডনের।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আদারের এই বিনিয়োগ ভারতের সঙ্গে হওয়া তাদের ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অঙ্গ, যা দুই দেশেই প্রচুর কাজের সুযোগ তৈরি করবে।

টিকা তৈরির সংখ্যার বিচারে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি টিকা তৈরি করছে পুণের সেরাম ইনস্টিটিউট। এ ছাড়া কম দামে টিকা তৈরির ব্যাপারেও বিশ্বের অন্য টিকা উৎপাদনকারী সংস্থাগুলোর থেকে এগিয়ে সেরাম। ব্রিটেনের সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে তৈরি তাদের করোনা টিকা কোভিশিল্ড বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর কাছে অল্পদামে পৌঁছে দিয়েছিল ভারত। তবে বর্তমানে ভারতে টিকার ঘাটতি দেখা দেওয়ায় আপাতত সেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102