ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে গাছের সঙ্গে বিয়ে অর্ধশতাধিক নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে গাছের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অন্তত ৭০ জন নারী। শহরের ভবন পরিকল্পনায় পরিবেশ সুরক্ষার বিষয়টি যেভাবে এড়িয়ে যাওয়া হয়েছে সেদিকেই মনোযোগ আকর্ষণের জন্যই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।

ব্রিস্টলের ওই জায়গায় ১৬টি অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাবের ফলে সেখানে থাকা গাছগুলো কাটা পড়বে। আয়োজকরা বলছেন, এই পরিকল্পনার মাধ্যমে পরিবেশের ওপর আসন্ন হুমকির ব্যাপারে তারা উদ্বিগ্ন।

এই আয়োজনের উদ্যোক্তা সিওভান কিয়ারানস বলেন, এই ‘বিয়ের অনুষ্ঠান’ দেখিয়েছে যে, গাছ আমাদের জীবনের অংশীদার। ব্রিস্টল সিটি কাউন্সিল অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

প্রতীকী এই বিয়ের আয়োজনে অংশ নেওয়া ‘কনেরা’ বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরিধান করেন। সেখানে ৭৪টি গাছের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ক্যাম্পেইনার ও কনে সুজান হেকেট বলেন, ‘গাছের সঙ্গে বিয়ে অবশ্যই একটি বিশেষ সুবিধা। এটি শুধু আবেগ নয়, বরং এটি বেশ তাৎপর্যপূর্ণ ও প্রতীকী।’

তিনি বলেন, গাছ হচ্ছে নিঃশর্ত ভালোবাসার বিশুদ্ধ উদাহরণ, যা বিয়ের পুরো ধারণার সঙ্গে চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ। বিয়ে জীবনের জন্য, নিঃশ্বাসও জীবনের জন্যই।

সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102