ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে লরি ড্রাইভারদের জন্য অস্থায়ী ভিসা চালু করার পরিকল্পনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

বিদেশি লরি চালকদের যুক্তরাজ্যে কাজ করা সহজ করার জন্য একটি অস্থায়ী ভিসা স্কিম চালু করতে যাচ্ছে সরকার। যুক্তরাজ্যে লরি ড্রাইভার ঘাটতি দূর করার লক্ষ্যে তিন মাসের এই ভিসা স্কিম ক্রিসমাসের আগ পর্যন্ত কার্যকর থাকবে।

জানা যায়, এই স্কিমের অধীনে প্রায় ৫ হাজার ভিসা দেওয়া হবে। রোববার (২৬ সেপ্টেম্বর) এর সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসবে। খবর: বিবিসি।

আরও জানা যায়, এই অস্থায়ী ভিসা কেবল ইউরোপের ড্রাইভারদের জন্য সীমাবদ্ধ থাকবে না, তবে বেশিরভাগ ড্রাইভারই ইউরোপ থেকে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে লরি ড্রাইভার সংকটের কারণে সৃষ্ট সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাজ্যের কিছু পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে অন্যান্য পেট্রোল স্টেশন গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

সরকার বলছে, শোধনাগারগুলোতে জ্বালানির ঘটতি নেই। তাই জনগণকে আতংকিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এ সমস্যা দ্রুত সমাধান জরুরি মনে করছেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

এদিকে লরি চালকের অভাবে খাদ্য ও অন্যান্য পণ্য সরবরাহেও বিঘ্ন ঘটছে। রোড হাউলেজ অ্যাসোসিয়েশনের হিসেবে, প্রায় ১০ হাজার ড্রাইভার ঘাটতি রয়েছে। ব্রেক্সিট ও করোনা মহামারির কারণে মূলত এই ঘটতি দেখা দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102