ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে শঙ্কা বাড়াচ্ছে নতুন ভারতীয় ভ্যারিয়েন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনাভাইরাসের ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট নিয়ে যুক্তরাজ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এই ভ্যারিয়েন্টকে বি.১.৬১৭.২ নামে চিহ্নিত করেছে।

দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যুক্তরাজ্যের অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে নতুন এই ভ্যারিয়েন্টই বেশি সংক্রামক।

বিজ্ঞানীদের বিশ্বাস চীনের উহানে সন্ধান পাওয়া করোনার প্রথম ভ্যারিয়েন্ট থেকেও এই ভ্যারিয়েন্টটি বেশি দ্রুত ছড়াতে পারে। তবে নতুন এই ভ্যারিয়েন্ট সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি পিএইচই’র মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভাইরাস প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে নতুন ভ্যারিয়েন্ট হিসেবে আবির্ভূত হয়। এর বেশিরভাগই কোনও তাৎপর্য বহন করেনা। এমনকি কোনও কোনওটি ভাইরাসকে কম বিপজ্জনক করে দেয়। তবে কয়েকটি বেশ সংক্রামক হয়ে ওঠে এমনকি টিকার কার্যকারিতাকেও দুর্বল করে দেয়।

দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ভ্যারিয়েন্টগুলো যুক্তরাজ্যে উদ্বেগের কারণ হয়েছে। এর সঙ্গে ভারতের নতুন ভ্যারিয়েন্টটি সেই শঙ্কা আরও বাড়াচ্ছে। ভারতের মূল ধরনটি বা বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয় গত বছরের অক্টোবরে। এই ধরনটি তিনটি আলাদা সাব-ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যে দ্রুত ছড়াচ্ছে বিশেষ একটি ভ্যারিয়েন্ট বা বি.১.৬১৭.২। যা অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে দ্রুত বাড়ছে। তবে এই ভ্যারিয়েন্ট বর্তমানে প্রচলিত টিকা প্রতিরোধী এমন কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য জুড়ে বি.১.৬১২.২ ভ্যারিয়েন্টের পাঁচ শতাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে লন্ডন এবং উত্তর-পশ্চিম ইংল্যান্ডে। তবে গত ২৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে এই সংখ্যা ছিলো মাত্র ২০২টি। ফলে এই ভ্যারিয়েন্টটির দ্রুত বাড়ার ইঙ্গিত স্পষ্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102