৪২ যাত্রী নিয়ে যুক্তরাজ্য থেকে আরো একটি ফ্লাইট এসেছে বাংলাদেশে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের ৩২ জন যাত্রীকে প্রয়োজনীয় পরীক্ষা শেষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়। পরে, বাকি ১০ যাত্রীকে ঢাকায় পাঠানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ফ্লাইটের সব যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি তত্বাবধান করেন। মাসে যুক্তরাজ্য থেকে এ নিয়ে মোট ১৪৬ জন যাত্রী সিলেট এলেন।