ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৫ মার্চ) চীনের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই এ সতর্কবাণী উচ্চারণ করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘমেয়াদে এ অঞ্চলের সবগুলোর দেশের স্বার্থ রক্ষা করবে। কাজেই তা বন্ধ করা যাবে না।

তিনি বলেন, এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন করোনা মহামারী উত্তর সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন, সংঘর্ষ নয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেন একথা মনে না করে যে, আন্তর্জাতিক বিষয়াদিতে তার কথাই শেষ কথা। চীনের সঙ্গে আলোচনা করতে আসলে যুক্তরাষ্ট্রের একতরফা দাবিগুলো মেনে নেওয়া হবে না। বেইজিংয়ের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে। তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সম অধিকারের ভিত্তিতে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছায়। বাণিজ্য, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, হংকং ও করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে চরম সংঘাতপূর্ণ অবস্থানে চলে যায়। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে বিশেষ করে মানবাধিকার ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে জো বাইডেন প্রশাসনও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102