ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি ভারত ও বাংলাদেশ সফরে আসছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান এক রাষ্ট্রীয় সফরে আগামী ১২ থেকে ১৬অক্টোবর ভারত ও বাংলাদেশে আসবেন। সফরের শুরুতে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওয়ের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের বৈঠকের পর পর এবং এই বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ভারতের মন্ত্রী পর্যায়ের সংলাপ “ইউএস-ইন্ডিয়া ২+২ মিনিস্ট্রিয়াল ডায়লগ” এর প্রাক্কালে ডেপুটি সেক্রেটারি বিগুনের এই ভারত সফরে ইউএস-ইন্ডিয়া কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটিজিক পার্টনারশিপ (যুক্তরাষ্ট্র ও ভারতের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব) এগিয়ে নেওয়া এবং কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে পারে তার উপর আলোকপাত করা হবে।

ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই. বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন। ১৪-১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন। বাংলাদেশের সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102