ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট (৮৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

১৯৯৭ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে চার বছরের জন্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান অলব্রাইট। তিনি অভিবাসী আমেরিকান। তার জন্ম চেক প্রজাতন্ত্রে। খবর বিবিসির।

তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতি জানানো হয়, ম্যাডেলিন অলব্রাইট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি পরিবার ও বন্ধুবান্ধবে পরিবেষ্টিত ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, একজন দাদি, একজন বোন, একজন চাচি, খালা, ফুফু ও এক বন্ধুকে আজ হারলাম।’

কসোবোতে মুসলিমদের ওপর চালানো গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন ম্যাডেলিন অলব্রাইট। কারণ তার জন্ম চেকপ্রজাতন্ত্রে।

বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়া বর্তমানে চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ম্যাডেলিন অলব্রাইটের জন্ম। তার বাবা ছিলেন চেকোস্লোভাকিয়ার একজন কূটনীতিক।

১৯৩৯ সালে নাৎসি জার্মানির সেনারা চেকোস্লোভাকিয়া দখলে নেওয়ার পর রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে যান ম্যাডেলিন অলব্রাইটের বাবা।

ম্যাডেলিন অলব্রাইট ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রশাসনে হোয়াইট হাউসে কাজ করতেন অলব্রাইট। এর পর যুক্তরাষ্ট্রের বেশ কয়েক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯৩ সালে প্রেসিডেন্ট হন বিল ক্লিনটন। অলব্রাইটকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন তিনি। কূটনীতিক হিসেবে এটি অলব্রাইটের প্রথম পদ।

১৯৯৭ সালে বিল ক্লিনটন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। অলব্রাইটকে পররাষ্ট্রমন্ত্রী করেন তিনি। যুক্তরাষ্ট্র পায় ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102