ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন রামাস্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামী। ফক্স নিউজের প্রাইম টাইম শোতে এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার নিক্কি হিলির পর রিপাবলিকান পার্টির দ্বিতীয় সদস্য হিসেবে রামাস্বামী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। খবর সিএনএনের।

বিবেক রামাস্বামী জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘যোগ্যদের ফিরিয়ে আনা’ এবং চীনের ওপর নির্ভরতা কমাতে কাজ করবেন তিনি। ৩৭ বছর বয়সি রামাস্বামীর মা-বাবা ভারতের কেরালা থেকে যুক্তরাষ্ট্রে যান। তারা ওহাইওর জেনারেল ইলেকট্রিকে কাজ করেন।

দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক যিনি রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর আগে এ মাসের শুরুতে সাউথ ক্যারোলিনার দুবারের গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের দায়িত্ব পালন করা নিক্কি হালে প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন। নিক্কি হালে জানান, রিপাবলিকানদের নমিনেশন পেতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করবেন তিনি। দ্বিতীয় প্রজন্মের ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রামাস্বামী ২০১৪ সালে রোভান্ট সায়েন্স প্রতিষ্ঠা করেন। এ ছাড়া ২০১৫ ও ২০১৬ সালে বৃহৎ বায়োটেক আইপিওর নেতৃত্ব দেন, যেটি পরবর্তী সময়ে এফডিএ অনুমোদিত একের অধিক রোগের সফল ক্লিনিক্যাল ট্রায়াল চালায়। রামাস্বামী পরে আরও সফল হেলথ কেয়ার এবং প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রামাস্বামী বলেন, ‘আমরা সবাই আমেরিকাকে শীর্ষে দেখতে চাই। এ জন্য সবার আগে আমাদের আমেরিকা কী, তা বুঝতে হবে। এটাই আমার মূল লক্ষ্য। অভিজাততন্ত্র থেকে স্বশাসন এবং বাকস্বাধীনতার পথে যাত্রায় জাতিকে নেতৃত্ব দিতে চাই আমি।’

চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি মনে করেন রামাস্বামী।

এটিই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান চ্যালেঞ্জ। তাই ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি প্রণয়নে চীনের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পদক্ষেপকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লড়তে চান। নিক্কি হালের পর এবার ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন বিবেক রামাস্বামী।

এ ছাড়া রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সাউথ ক্যারোলিনার সিনেটর টিম স্কটের নামও শোনা যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102