ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিচ্ছিন্ন বিষয়: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমকৎকার। তাদের ভিসানীতি একটি বিচ্ছিন্ন বিষয়। তবে গণমাধ্যমে ভিসানীতি আরোপ মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। কারণ, আমাদের দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী। আর এই বিষয় নিয়েই বিএনপি ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র মতো লাফাচ্ছে।

মঙ্গলবার রাজশাহী নগরীর পাঠানপাড়া শিমুলতলা মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভিসানীতিতে কাকে ভিসা দেবে, কাকে দেবে না, এটি যুক্তরাষ্ট্রের ব্যাপার। তবে গণমাধমকে কেন ভিসানীতিতে ফেলা হবে সেটি বোধগম্য নয়। আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর অন্য কোনো দেশের হস্তক্ষেপ নেয়ার মতো নয়।

তিনি আরো বলেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে তারেক জিয়াও দেশে আসবে। এরপর সে হাওয়া ভবন ও খোয়াব ভবন তৈরি করবে। এবার দেশের ৫০০ জায়গায় নয়, ৫ হাজার জায়গায় বোমা হামলা হবে। নানা আন্দোলন-কর্মসূচিতে বিএনপি বলেছিল, আওয়ামী লীগকে টেনে ক্ষমতা থেকে নামাবে। কিন্তু এখন বিএনপিই রশি ছিড়ে পড়ে গেছে।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে। গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং আমাদের গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনোভাবেই কার্যকর হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান চৌধুরী নিখিল, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি অনীল সরকার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা আনজুম মিতা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102