ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অস্ত্রের দোকানে গোলাগুলিতে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বেলা ৩টার দিকে একটি অস্ত্রের দোকানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় পুলিশ জানায়, বন্দুকের দোকানে এক ব্যক্তি গুলি চালায়। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। সে মুহূর্তে দোকানের ভেতরে থাকা অন্য ব্যক্তিরাও তাদের নিজেদের বন্দুক থেকে গুলি ছোড়ে। খবর সিএনএনের।

এ ঘটনায় হামলাকারীসহ মোট তিনজন নিহত হন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। কর্মকর্তারা জানান, নিউ অর্লিন্সের উপকণ্ঠে জেফারসন গান আউটলেটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেফারসন প্যারিসের পুলিশ কর্মকর্তা জোসেফ লোপিনতো বলেন, দোকানটিতে ওই সময় কয়েক ধরনের বন্দুকধারী ছিল, হয় তারা কাস্টমার, নয়তো কর্মচারী বা আলাদা কোনো ব্যক্তি।

শনিবার বিকালের ওই ঘটনার প্রত্যক্ষদর্শী টাইরন রাসেল বলেন, আমরা গুলির শব্দ এবং চিৎকার শুনতে পাই। এর পর যখন পুলিশ আসে, তারা আমাদের দোকানের বাইরে নিয়ে যায়। ভেতরে সবখানে কাচের টুকরো পড়ে ছিল, এটা সত্যিই ভয়াবহ এক দৃশ্য ছিল।

আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102