ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপতম সম্পর্কের জন্য প্রস্তুত: রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সবথেকে খারাপ সম্পর্কের জন্যেও প্রস্তুত রয়েছে রাশিয়া। এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বহিস্কৃত হতে পারেন একাধিক রুশ কূটনীতিক। এরপরই এমন বক্তব্য দিলেন পেসকভ।

রাজধানী মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বৈজ্ঞানিক খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে কৃত্রিমভাবে স্থবির করে রেখেছে। তারপরেও মার্কিন কর্মকর্তাদের সব রকম আক্রমণাত্মক আচরণ সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে খারাপ সম্পর্কের ইচ্ছে ছিল না মস্কোর। কিন্তু রাশিয়ার ব্যাপারে মার্কিন নীতি এতটা অনিশ্চিত ও আক্রমণাত্মক যে, তার জন্য যেকোনো শব্দই ব্যবহার করা যায়।

এর আগে রুশ কূটনীতিকদের বহিস্কারের সম্ভাবনা রয়েছে এমন খবর প্রকাশিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও চটেছেন। তিনি রাশিয়ার ব্যাপারে মার্কিন সরকারের নীতিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যায়িত করে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো অবন্ধুসুলভ আচরণের জবাব দেবে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘অনিশ্চিত অংশীদার’ এবং তাদের প্রতি কখনও আস্থা রাখা যায় না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102