স্পা সেন্টারে সেবা নেয়ার বন্দুক হামলা, হামলাকারীর বিরুদ্ধে হত্যার ৮টি অভিযোগ গঠন পুলিশের।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় তিনটি স্পা সেন্টারে বন্দুক হামলায় আটজন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে হামলাকারী। রবার্ট অ্যারন লং নামের ওই ব্যক্তির বয়স ২১ বছর। আটলান্টার কাছে উডস্টক এলাকায় থাকত সে। তার বিরুদ্ধে আটলান্টায় হত্যার চারটি এবং চেরোকি কাউন্টিতে আরও ৪টি অভিযোগ গঠন করেছে পুলিশ।
নিহত আটজনের মধ্যে ৬ জনই ছিলেন এশিয়ান বংশোদ্ভূত নারী। তবে, জাতিগত বিদ্বেষ থেকে এই হামলা চালায়নি বলে পুলিশের কাছে দাবি করেছেন হামলাকারী রবার্ট। কাউন্টি শেরিফ ফ্র্যান্ক রেনল্ডস জানান, হামলাকারী এর আগে যৌন আসক্তির চিকিৎসা নেয়। ওই তিন স্পা সেন্টারে ঘনঘন যাতায়াতও ছিল হামলাকারীর। এছাড়া এঘটনায় হামলাকারী একজনই ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
বুধবারের বন্দুক হামলায় আটলান্টার অ্যাকওয়োর্থের একটি স্পা সেন্টারে ৪ জন ও অন্য দু’টি স্পা কেন্দ্রে আরও চারজন নিহত হয়। হামলায় আহত হয় আরও একজন।