ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে এসিড সন্ত্রাসের শিকার মুসলিম তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ২১ বছর বয়সী মুসলিম তরুণী নাফিয়া ইকরাম। নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকায় গত ১৭ মার্চ এ হামলার ঘটনা ঘটলেও তা শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে এসব তথ্য দেওয়া হয়েছে। ঘটনার দিন নাফিয়া ও তার মা তাঁদের গাড়ি থেকে নামতে গেলে অজ্ঞাত হামলাকারী নাফিয়ার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

হোফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থী নাফিয়াকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসিডে পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম তরুণীর মুখ মারাত্মকভাবে পুড়ে যায় এবং তিনি অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হন।

যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) এক বিবৃতিতে বলেছে, মুখ, চোখ, ঘাড় ও দুই হাতে পোড়া ক্ষত নিয়ে নাফিয়াকে ১৫ দিন হাসপাতালে কাটাতে হয়েছে। এসিড হামলার সময় এই মুসলিম তরুণী চিৎকার করলে তার মুখের মধ্যে এসিড ঢুকে গেলে তিনি শ্বাসকষ্টেও ভোগেন। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসে তার মা-বাবার আহত হন।

নাফিয়া করিমের চিকিৎসা ব্যয় মেটানোর জন্য অনলাইনে আহবান করা গণতহবিলে তিন লাখ ৪০ হাজার মার্কিন ডলারের বেশি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। তবে হামলার একমাস পার হয়ে গেলেও নিউইয়র্ক পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে এখনও ধরতে পারেনি।

হামলাকারী সম্পর্কে তথ্য পেতে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। ভারতীয়-আমেরিকান নারী লেখক পদ্ম লক্ষী তার ইনস্টাগ্রামে নাফিয়াকে নিয়ে পোস্ট করেন। পরে তা ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে সম্প্রতি মুসলিম-বিদ্বেষী হামলা বেড়ে গেছে। এজন্য বিশ্লেষকদের অনেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষী নীতি ও আচরণকে দায়ী করেন।

সূত্র:নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102