ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে দুই হাজার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছে আরও এক হাজার ৯৮৯ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত এবং তৃতীয় ব্রাজিল।

যদিও যুক্তরাষ্ট্রে এখন ফাইজার ও মডার্নার ডাবল ডোজের দুটি করোনার টিকা দেওয়া হচ্ছে। জনসনের তৈরি সিঙ্গেল ডোজের টিকা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে। এতকিছুর পরও দেশটিতে মৃত্যুর লাগাম টেনে ধরা যাচ্ছে না।

এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আগামী মে মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সকল মানুষের জন্য যথেষ্ট পরিমাণ করোনা টিকা থাকবে।
করোনায় গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছে এক হাজার ৭২৬ জন। করোনায় সম্প্রতি ব্রাজিলের অবস্থারও অবনতি ঘটেছে। দেশটিতে নতুন করে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে।

করোনার বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৫৫০। এর মধ্যে ২৫ লাখ ৬০ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ১১ লাখ ৭ হাজার ১৪৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102