ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক ১২৮৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক গড়ে ১২৮৫.৫৩ জনের মৃত্যু হচ্ছে। গত বছরের ২০ জানুয়ারি থেকে এ বছরের ১৮ এপ্রিল পর্যন্ত ৪৫২ দিনে মোট ৫ লাখ ৮১ হাজার ০৬১ জন মারা গেছে বলে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যে (রবিবার রাত ১০টা) বলা হয়েছে। এ সময়ে আক্রান্ত হয় মোট ৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪৫৪ জন। এরমধ্যে আরোগ্যলাভ করেছে ২ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ২২৯ জন।

ফেডারেল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধক সেন্টার (সিডিসি) সেন্টারের তথ্য অনুযায়ী, নানা রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর হার (২০১৯ এর তথ্য অনুযায়ী) হচ্ছে ৭৯৬৯ জন। সিডিসি আরো জানায় ২০১৯ ও ২০২০ সালে ফ্লু-নিমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দৈনিক গড়ে ৩৩১. ৬ জন। সামগ্রিক তথ্য অনুযায়ী করোনায় মারা যাবার হার সর্বোচ্চ এবং যারা সুস্থ হয়েছেন তারাও পরিপূর্ণ সুস্থবোধ করছেন না।

সিডিসির তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল পর্যন্ত টিকা নিয়েছেন মোট ১২ কোটি ৯০ লাখ আমেরিকান অর্থাৎ মোট জনসংখ্যার ৩৯.৫%। অপরদিকে, জনসন এ্যান্ড জনসনের একটি এবং মডার্না ও ফাইজারের দুটি করে ডোজ নেয়া হয়েছে ৮ কোটি ৪০ লাখ আমেরিকানের অর্থাৎ মোট জনসংখ্যার ২৫.৪% করোনার পূর্ণ ডোজ নিয়েছেন। গত সোমবার থেকে ১৫ বছরের অধিক বয়সী সকলকে টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
অর্থাৎ সিডিসির ধারণা, সকলেই টিকা নিতে সক্ষম হলে সংক্রমণের হার আপনা-আপনি কমে আসবে। প্রেসিডেন্ট জো বাইডেনের সংক্রমণ রোগ বিষয়ক উপদেষ্টা ড. এ্যান্থনী ফাউসি রবিবার আভাস দিয়েছেন যে, শিঘগিরই জনসন এ্যান্ড জনসন নিয়ে বিভ্রান্তির অবসান ঘটানোর রিপোর্ট পাওয়া যাবে। তাহলে আরো ত্বরান্বিত হবে আমেরিকায় টিকা প্রদানের কর্মসূচি। এ্যান্থনী ফাউসি আবারো সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, টিকা নিলেও মাস্ক পরতে হবে এবং বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি একান্তই অপরিহার্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102