জর্জ ফ্লয়েড হত্যায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত।
এমন রায় দিয়েছেন ১২ সদস্যের বিচারক প্যানেল।রায় ঘোষণার পর আদালত চত্বরে উল্লাস করেন কয়েকশো মানুষ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।
গত বছরের মে মাসে, কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরেন শ্বেতাঙ্গ ডেরেক চৌভিন। শ্বাস নিতে না পারার কথা জানালেও ফ্লয়েডকে ছাড়েননি তিনি। এতে মৃত্যু হয় তার।