ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে দিনে দিনে মসজিদ বাড়লেও রহস্যজনকভাবে কমছে মুসলমানের সংখ্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমাগত বাড়ছে মসজিদের সংখ্যা। বুধবার (৪ জুন) প্রকাশিত ‘দি অ্যামেরিকান মস্ক ২০২০ : গ্রোয়িং অ্যান্ড ইভোলভিং’ (যুক্তরাষ্ট্রের মসজিদ ২০২০ : বৃদ্ধি ও বিকাশ) শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল ২১০৬টি। ২০২০ সালে এই সংখ্যা ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৯টিতে। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসন ও জন্মহারের কারণে জনসংখ্যা বৃদ্ধির ফলেই প্রাথমিকভাবে মসজিদের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (ইসনা), সেন্টার ফর মুসলিম ফিলানথ্রপি, ইন্সটিটিউট ফর সোস্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্টান্ডিং (আইএসপিইউ) ও দ্যা অ্যাসোসিয়েশন অব স্ট্যাটিসটিসিয়ানস অব আমেরিকান রিলিজিয়াস বডিস (এএসএআরব) সহ বিভিন্ন সংস্থার সহায়তায় এই জরিপ চালানো হয়। মসজিদে নামাজে আসা মুসল্লিদের সংখ্যাও বেড়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

২০২০ সালের এ প্রতিবেদনে দেখা গেছে, শুক্রবারে জুমার নামাজে প্রতি মসজিদে গড়ে ৪১০ মুসল্লি উপস্থিত থাকতেন। ২০১০ সালে এই উপস্থিতির সংখ্যা ছিল ৩৫৩ জন। এই হিসাব অনুসারে মুসল্লিদের উপস্থিতি বেড়েছে ১৬ শতাংশ। চার ভাগের তিন ভাগ মসজিদে (৭২ শতাংশ) জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি বেড়েছে ১০ শতাংশের বেশি।

কিন্তু, মসজিদে ইসলাম গ্রহণের সংখ্যা নাটকীয়ভাবে কমে যাচ্ছে। প্রতিবেদনে জানানো হয়, ২০১০ সালে মসজিদে ইসলাম গ্রহণের গড় সংখ্যা ১৫.৩ থেকে ২০২০ সালে এসে দাঁড়িয়েছে ১১.৩ জন। মসজিদে ইসলাম গ্রহণের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে এ প্রতিবেদনে বলা হয়, মসজিদে বিশেষ করে আফ্রিকান-আমেরিকান মসজিদে আফ্রিকান-আমেরিকান ইসলাম গ্রহণকারীর সংখ্যা কমে যাওয়াই এর কারণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102