ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ৪ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের চেষ্টা থামাতে গিয়ে এ ঘটনা ঘটে বলে বলছে স্থানীয় পুলিশ।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়েটিকে বেশ কয়েকবার গুলি করার আগে কয়েকজন মিলে তার উপর হামলা চালাচ্ছে। পুলিশ জানায়, ভিডিওতে দেখা গেছে একটি কিশোরী মেয়ে দু’জন নারীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পরেই গুলি ছোড়ে ওই কিশোরীকে লক্ষ্য করে।

এ ঘটনার পর কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিনথার টুইট করে জানান, “আজ বিকেলে এক যুবতী নারী করুণভাবে প্রাণ হারিয়েছেন। আমরা বিস্তারিত জানি না।তথ্য পেলেই আমরা জানাব।”

জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায় ঘোষণার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102