ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ১৮, বিদ্যুৎহীন ৭ লাখ মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে সাত লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।

শনিবার সকালের দিকেও দেশটির ১৮ লাখ ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল, পরে ধারাবাহিকভাবে পরিস্থিতির উন্নতি ঘটে। খবর রয়টার্সের।

দেশটির অনেক বিদ্যুৎ সরবরাহ কোম্পানিই ভোক্তাদেরকে বড়সড় গৃহস্থালি যন্ত্র না চালিয়ে এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ করে বিদ্যুৎ সঞ্চয়ে অনুরোধ জানিয়েছে।

এদিকে ঝড়ের কারণে প্রতিদিন হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় বছরের সবচেয়ে ব্যস্ততম সময় বড়দিনের প্রাক্কালে লাখ লাখ মার্কিনির ছুটি কাটানোর পরিকল্পনাও ভেস্তে গেছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের অনুমান, ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে ১১ কোটি ২৭ লাখ মার্কিনির বাড়ি থেকে ৮০ কিলোমিটার বা আরও দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রবল ঠাণ্ডা আবহাওয়ার কারণে তাদের অনেককেই এখন ছুটি বাড়িতেই কাটাতে হচ্ছে।

পেনসিলভানিয়ার পিটসবুর্গের তাপমাত্রা শনিবার ১৯৮৩ সালের রেকর্ড ভেঙে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনএসডব্লিউ)।

জর্জিয়ার এথেন্স ও সাউথ ক্যারোলাইনার শার্লসটোন এবং ওয়াশিংটন ডিসিও সর্বনিম্ন তাপমাত্রার আলাদা আলাদা রেকর্ড গড়তে পারে, পূর্বাভাসে বলেছে তারা।

তীব্র ঠাণ্ডায় কর্তৃপক্ষ লাইব্রেরি ও থানায় উষ্ণতা কেন্দ্র খুলে গৃহহীনদের জন্য অস্থায়ী আবাসের ব্যবস্থা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102