ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে হঠাৎ কেচাপ সংকট, অনলাইনে চলছে পুরোনো প্যাকেট বিক্রি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে কেচাপ বা সস সংকট। ফলে অনেক মার্কিনিই এখন তাদের কাছে থাকা ‘সিঙ্গেল ইউজ’ কেচাপের প্যাকেট বিক্রি করছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ই কমার্স ওয়েবসাইট ইবেতে একজন তিনটি কেচাপের প্যাকেটের দাম করেন ১১.৫০ ডলার। আরেকজন ২০ প্যাকেট কেচাপের জন্য বিশেষ ছাড়ে ৩.৯৯ ডলার থেকে ৯.৯৯ ডলার দাম হাঁকেন। সেখানে কেচাপের বড় বোতলও বিক্রি করতে দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি পরিচিত কেচাপ ব্র্যান্ড ক্রাফট হেইনজ জানিয়েছে, সংকট সমাধানে তারা দ্রুতই উৎপাদন বাড়াতে যাচ্ছে। কিন্তু এর আগেই যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্ট ব্যবসায় বড় প্রভাব ফেলছে এই সংকট। সেখানে সিঙ্গেল ইউজ প্যাকেটের ক্ষেত্রে দাম ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একজন রেস্টুরেন্ট রিপোর্টার জানান, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা হাপিয়ে উঠছেন।

কারণ সত্যিকার অর্থেই তাদেরকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে কেচাপের জন্য। রেস্টুরেন্টের মালিকদের জন্য এটি মজার কিছু নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102