ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে ৮০ জন যাত্রী নিয়ে ছিটকে পড়ল বিমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এ সময় বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে নিরপদে বের করে আনা হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ভারি তুষারপাতের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রকৃত কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, আটলান্টার উদ্দেশে যাত্রা করার সময় পিছলিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইনসের বোয়িং ৭১৭ মডেলের বিমানটি। সে সময় দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

এরপর সেখানে কিছুক্ষণের জন্য বিমান উঠা-নামা বন্ধ থাকে। রানওয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের অন্য একটি বিমানে তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছে, বিমানটি উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকর্মীদের সঙ্গে ক্রুরাও তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র : ভক্স নিউজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102