যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।
গণমাধ্যমকে ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন টাইগার অলরাউন্ডার। সাকিব-বিসিবির যে ভুল বোঝাবুঝি সেটার হয়তো অবসান হবে এবার। দ্রুতই বোর্ড সভাপতির সাথে বৈঠক করার কথা রয়েছে তার। দেশে দুই দিন অনুশীলন করে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন সাকিব আল হাসান।
কথা ছিল যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে। তবে পরিকল্পনা বদলে সোমবার গভির রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।
ঢাকায় পা রেখেছেন নির্ধারীত সময় ঠিক রাত দুইটায়। অন্য দিনের মতো এদিন আর সাকিবের নাগাল পাওয়া যায়নি। গণমাধ্যমকে এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন টাইগার অলরাউন্ডার।
গেল শনিবার সাকিবের এক সাক্ষাতকারের পর টাইগার ক্রিকেট পাড়া পুরো উত্তাল। সাকিবের ঢাকায় আগমন যেন.. আগুনে ঘি ঢেলে দেয়া।
সাকিবের ফেরার অনেক কারণ থাকতে পারে। এবারের দেশে ফেরাটা পূর্ব নির্ধারীত। তবে সবার ধারণা, বিসিবির জরুরি তলবেই হঠাতই দেশে ফেরা। প্রেসিডেন্টের সাথে বৈঠকও করার কথা রয়েছে। সে যাই হোক, গল্পের পরের দৃশ্যপটের জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।
অন্যদিকে, মুম্বাইয়ে টিম হোটেলে উঠতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। এরই মধ্যে যোগ দিয়েছেন অধিনায়ক দিনেশ কার্তিকসহ বেশ কয়েকজন। ক্যারিবিয় দ্বীপ থেকে উড়াল দিয়েছেন আন্দ্রে রাসেল আর সুনিল নারাইন।
জানা গেছে নিজ একাডেমিতে দুই দিনের অনুশীলন সেরে কেকেআর টিম হোটেলে যোগ দেবেন সাকিব আল হাসান। আবারো টাইগার অলরাউন্ডারকে দলে ভেড়ানোর মূল্যায়ন জানিয়েছে নাইট নাইডার্স।
বিসিসিআইয়ের কোভিড প্রকোটোল অনুযায়ী প্রত্যেক দলের খেলোয়াড়দের সাত দিনের কোয়ারেন্টিন বাধ্যকামূলক। তাইতো দ্রুতই যোগ দিতে হবে সাকিবকেও। এবারের আইপিএল শুরু ৯ এপ্রিল।