ads
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮৮ বার পঠিত

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্র থেকে সরকারি সফর শেষে রোববার (১৯ নভেম্বর) দেশে ফিরেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেনেন এস. উইল্সবাখের আমন্ত্রণে গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেজে অনুষ্ঠিত প্যাসিফিক এয়ার চিফ সিম্পোজিয়ামে যোগদান করেন।

বিমানবাহিনী প্রধান এ সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্যানেল মেম্বার হিসেবে ‘হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফের (এইচএডিআর)’-উপর বক্তব্য প্রদান করেন।

এছাড়া তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বিমানবাহিনী প্রধান সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102