ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুদ্ধ থামাতে যে ‘দুটি শর্ত’ দিলেন পুতিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩১ বার পঠিত

রাশিয়ার সামরিক আগ্রাসনের পর ১১ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে দুই পক্ষের বহু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১৫ লাখ মানুষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়া এতে সাড়া দেয়নি। দুই দফা শান্তি আলোচনা হলেও তেমন আশানুরূপ ফল পায়নি কিয়েভ।

এই যুদ্ধ থামাতে রোববার (৬ মার্চ) ‘দুটি শর্ত’ জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে এ কথা জানান পুতিন।

ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কোর দাবি মেনে নিলে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করলেই কেবল রাশিয়া পিছু হটতে পারে। এছাড়া এই যুদ্ধ থামবে না। এরদোগানকে ফোনে এমনটাই জানিয়েছেন পুতিন।

রাশিয়া জোর দিয়ে বলেছে, ইউক্রেনের স্থল, আকাশ ও সমুদ্র পথে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এই আক্রমণ নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে বলেও জানান পুতিন। যদিও পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী সামরিক অভিযান চালাতে ব্যর্থ হয়েছে রুশ সেনারা।

ক্রেমলিন জানায়, যুদ্ধ ঠেকাতে ইউক্রেনকে আরও গঠনমূলক আলোচনায় অংশ নিতে বলেছেন ভ্লাদিমির পুতিন।

এরদোগানের কার্যালয় জানিয়েছে, চলমান যুদ্ধ থামাতে আলোচনায় রাশিয়ার কাছে আবেদন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে ‘মানবিক করিডর’ দেওয়ার জন্যও অনুরোধ করেছেন।

এর আগে শনিবার তুরস্কের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না তুরস্ক। তাই অবিলম্বে এই যুদ্ধ বন্ধ থামাতে চায় ইস্তাবুল। এ জন্যই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন এরদোগান।

যদিও এই যুদ্ধ এখনই থামছে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে বলে জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102